রামপুর বয়েজ চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে শেখ কামাল নিটল-টাটা প্রথম বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রামপুর বয়েজ ক্লাব। ফেনী স্টেডিয়ামে কাল তারা সমাপনী ম্যাচে লাকীর গোলে হারিয়েছে জুনিয়র সকারকে (১-০)। খেলা শেষে পুরস্কার প্রদান করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মনজুর কাদের। সঙ্গে ছিলেন ডিএফএ সদস্য লোকমান হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ ডিএফএ সভাপতি ও সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ডিএফএ সদস্য আবদুল গাফফার প্রমুখ।