প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিও রামোস কি আর পেনাল্টি নিতে যাবেন? এর চেয়ে ভালো প্রশ্ন, তাঁকে কি আর সে সুযোগ দেবেন সতীর্থরা! দানিয়েল সুবাসিচকে বুদ্ধি দিয়ে ক্লাব সতীর্থের কী সর্বনাশটাই করলেন লুকা মডরিচ! ক্রোয়েশিয়া ম্যাচে রামোসের ওই ভুলেই তো এখন ইউরোতে কঠিন এক পথ পাড়ি দিতে হবে স্পেনকে। স্প্যানিশ সমর্থকেরা অন্তত চান না রামোসকে দেওয়া হোক পেনাল্টি। স্প্যানিশ পত্রিকা মার্কা জানতে চেয়েছিল, কার উচিত পেনাল্টি নেওয়া? ৪০.৫২ শতাংশ পাঠকই চাইছেন এ দায়িত্ব দেওয়া হোক আন্দ্রেস ইনিয়েস্তাকে। মাত্র ৯.৮৪ শতাংশ পাঠক এখনো আস্থা রাখেন রামোসে। মজার কথা, ভোটাভুটিতে দ্বিতীয় স্থানে থাকা সেস্ক ফ্যাব্রিগাস কিন্তু ২০০৮ সাল থেকে স্পেনের হয়ে ৪টি পেনাল্টি নিয়ে একটি গোলও করতে পারেননি! মার্কা।