রামোসের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিতে বিপরীত আর কাকে বলে! কোথায় রেফারির কাছ থেকে একটু সুবিধা পাবেন বলে ম্যাচের আগে তাঁকে উপহার পাঠালেন। আর সেই রেফারিই কিনা ম্যাচের দিন সার্জিও রামোসকে লাল কার্ড দেখিয়ে দিলেন! এল ক্লাসিকোর পর সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার সেই ম্যাচ নিয়ে গল্প যেন শেষই হচ্ছে না। স্পেনের সংবাদমাধ্যম এবার দিয়েছে চমক-জাগানিয়া খবর। গত রোববার বার্সার কাছে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচের আগের দিন রেফারি হার্নান্দেজ হার্নান্দেজকে নাকি অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দিয়েছিলেন রিয়াল অধিনায়ক রামোস। আরেক খবরে বলা হয়েছে, জার্সিটি রামোস পাঠিয়েছিলেন মূলত লাজারোতের সানস বিচ হোটেলের মালিককে। একই দ্বীপে বাস করা হার্নান্দেজ ছিলেন ওটার বাহক! মার্কা