রামোসের চেয়ে এগিয়ে পিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব ফুটবলে দুই ডিফেন্ডার রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন। জাতীয় দলেও দুজনের যুগলবন্দীর বছর চারেক হয়ে গেছে। অভিজ্ঞতায় জেরার্ড পিকের চেয়ে সার্জিও রামোসই বেশি এগিয়ে। তবে ডিয়েগো ম্যারাডোনা রামোসকে নন, পিকেকেই বেশি এগিয়ে রাখছেন।
দুজনই নিজ নিজ ক্লাবের রক্ষণের মূল ভরসা হয়ে আছেন অনেক দিন থেকেই। পিকে যেমন বার্সেলোনার, রামোস রিয়াল মাদ্রিদের। তবে বল পায়ে রামোসের চেয়ে পিকেকেই বেশি স্বচ্ছন্দ মনে হয় ম্যারাডোনার কাছে, ‘আমার কাছে সার্জিও রামোসকে এমন আহামরি কিছু মনে হয় না। পিকে ওর চেয়ে একধাপ এগিয়ে। বলের ওপর ওর দখল খুব ভালো, পেছন থেকে খেলাটাও খুব ভালো গড়তে পারে।’ গোলডটকম।