রামোসের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবস্থা এমন দাঁড়িয়েছে, ম্যাচের যোগ করা সময়ে রিয়াল মাদ্রিদ কর্নার বা ফ্রি-কিক পেলেই হলো, প্রতিপক্ষ হয়তো জয়ের আশা ছেড়ে দেবে। রিয়ালে একজন সার্জিও রামোস আছেন না! তা থেকে হেডে গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছেন রিয়াল অধিনায়ক। বার্সেলোনা ও দেপোর্তিভো লা করুনিয়া—লিগে সর্বশেষ দুটি ম্যাচেই যোগ করা সময়ে গোল করেছেন। এখন জিনেদিন জিদানের দল এসেছে ক্লাব বিশ্বকাপে খেলতে। দলগুলোও রামোসকে আটকানোর ফন্দি নিয়ে এখন থেকেই ভাবতে শুরু করেছে। সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ক্লাব আমেরিকা কোচ রিকার্ডো লা ভোলপে তো আরেক কাঠি সরেস। রামোস এভাবে যদি গোল করে বসেন, তাহলে দলের ডিফেন্ডারদের শাস্তি দেবেন। কী শাস্তি? ভোলপেই বলেছেন, ‘যে রামোসকে গোল করার জায়গা দেবে, ও পুরো দলের এক বেলার খাওয়ার বিল দেবে।’ মার্কা।