রামোসের ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছেন। তা সার্জিও রামোস বাদ যাবেন কেন? রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার একটু অন্য রকম কিছু করতে চাইলেন। গত বছরের মনে রাখার মতো মুহূর্তগুলো কোলাজ করে একসঙ্গে পোস্ট করলেন টুইটার-ইনস্টাগ্রামে। কিন্তু কোলাজটা করতে গিয়েই বাধিয়েছেন গোল। নিজের নবজাতকের ছবি পোস্ট করতে গিয়ে ভুলে পোস্ট করে ফেলেছেন লিওনেল মেসির শিশুসন্তান মাতেওর ছবি। মুখের ছবি নয় অবশ্য, সদ্যোজাত শিশুর একটা হাতের ছবি ছিল সেটি। মাতেওর জন্ম নেওয়ার পর তার মা আন্তোনেল্লা রোকুজ্জো সেটি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। পোস্ট করার কিছুক্ষণ পরেই রামোস বুঝতে পারেন বড় একটা ভুল করে ফেলেছেন। ছবিটা সরিয়ে ফেলতেও দেরি করেননি। পরে নিজের শিশুসন্তান মার্কোসের হাতের ছবি দিয়ে আবার সেটি পোস্ট করেছেন। কিন্তু স্ক্রিনশটটা তো থেকেই গেছে! মার্কা।