রামোসের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ব্যালন ডি’অর কে জিতবেন? কেন, ক্রিস্টিয়ানো রোনালদো। উত্তর দিতে একটুও সময় নিলেন না সার্জিও রামোস। সতীর্থ রোনালদোর টানা ব্যালন ডি’অর না জেতার পেছনে কোনো কারণ নেই বলেই বিশ্বাস রিয়াল ডিফেন্ডারের। রামোস নিজেও ছিলেন ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায়। সেরা তিনে জায়গা হয়নি, তবে এই স্প্যানিশের বিশ্বাস, বিশ্বসেরা হওয়ার যোগ্যতা তাঁরও আছে। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন, করেছেন গুরুত্বপূর্ণ সব গোলও। ফ্যাবিও ক্যানাভারোর পর দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন রামোস দেখতেই পারেন। মার্কা।