রামোসের স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ড পিকে যেমনটা করবেন সার্জিও রামোসকেও যেন তা-ই করতে হবে! পিকে খোঁচা দিলে দেবেন পাল্টা খোঁচা। বার্সাকে নিয়ে পিকে যে স্বপ্ন দেখবেন, রামোসকেও যেন দেখতে হবে একই স্বপ্ন! একদিন বার্সার সভাপতি হতে চান—এমন কথা পিকে অনেক আগেই বলেছেন। এবার ৩১ বছর বয়সী রামোস টুইটারে প্রশ্নোত্তরে ঠারেঠোরে জানিয়েছেন তাঁর সেই স্বপ্নের কথা, ‘এখনো অনেক সময় আছে। কিছুই বলা যায় না। তবে এটা হতেও পারে। আমি মাদ্রিদেই অবসর নেব। এরপর দেখব, কী হয়!’ গোলডটকম।