রাশিয়া-কাতারে বিশ্বকাপ থাকছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৮ ও ২০২২ বিশ্বকাপ নিয়ে পানি কম ঘোলা হয়নি। ইউক্রেনে মালয়েশিয়ান বিমান বিধ্বস্ত হওয়ার পর ইউক্রেন সরকার অভিযোগ করে, ওই অঞ্চলের রুশপন্থী বিদ্রোহীরা রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই বিমানটি ভূপাতিত করেছে। এতে জার্মানি ও হল্যান্ড থেকে দাবি ওঠে, রাশিয়া থেকে ২০১৮ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়েও ছিল অনিশ্চয়তার কালো মেঘ। কাতারে প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠবে খেলোয়াড়দের, এমন আশঙ্কার পাশাপাশি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে মধ্যপ্রাচ্যের দেশটির কাঁড়ি কাঁড়ি অর্থ খরচের কথাও বাতাসে ভেসে বেড়াচ্ছিল। বিশ্বকাপের আয়োজক হতে নাকি ঘুষ দিয়েছিল রাশিয়াও! তবে পরশু ফিফার কার্যনির্বাহী কমিটি এক বিবৃতিতে নতুন করে ভোটের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছে, বিশ্বকাপের দায়িত্ব পেতে রাশিয়া ও কাতারের দুর্নীতির উপযুক্ত প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। এএফপি।