প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় ফিফা কনফেডারেশনস কাপ অনূর্ধ্ব-১২ ফুটবল ফেস্টিভ্যালে অংশ নেবে বাংলাদেশ। কিন্তু আগামী ২৬ জুন থেকে ৩ জুলাই অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে শুধু একজন ফুটবলারই খেলতে যাবে! আর এই ফুটবলারকে বেছে নিতে আজ ট্রায়াল ডেকেছে বাফুফে।
ফুটবলের মাধ্যমে বন্ধুত্ব ছড়িয়ে দিতেই ফিফার এমন আয়োজন। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন পজিশনের ফুটবলারদের নিয়ে গড়া হবে একটি একাদশ। আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৬৪ দেশের ফুটবলার। বাংলাদেশ থেকে যাবে একজন স্ট্রাইকার, যা ঠিক হয়েছে লটারিতে। সেই স্ট্রাইকারকে বেছে নিতেই আজ দুপুরে বাফুফের টার্ফে হবে ট্রায়াল। দেশের বিভিন্ন একাডেমি এবং বঙ্গবন্ধু স্কুল ফুটবল টুর্নামেন্টের সেরা ফুটবলারদের পরখ করে দেখবেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। ভাগ্যবান এই ফুটবলারের সঙ্গে রাশিয়া যাওয়ার সুযোগ পাবেন দুই সাংবাদিক।