রাশিয়া ২০১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া বিশ্বকাপ
রাশিয়া বিশ্বকাপ

লোগো উন্মোচনেই যদি এমন চমক থাকে, রাশিয়া বিশ্বকাপ কী চমক দেখাতে পারে ভাবুন। অভিনব উপায়ে উন্মোচিত হলো ২০১৮ বিশ্বকাপের লোগো৷ পরশু মস্কোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীরা লোগো উন্মোচন করেছেন, তারপর সেটা দেখানো হয়েছে মস্কোর থিয়েটার বিল্ডিংয়ে। এ উপলক্ষে একটা বিশেষ টেলিভিশন শোরও আয়োজন করা হয়েছিল, যেখানে অতিথি ছিলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো এবং রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো l রয়টার্স