রাশিয়াতেই ২০১৮ বিশ্বকাপ
২০১৮ বিশ্বকাপ রাশিয়াতেই হচ্ছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিবৃতি দিয়ে জানিয়েছে রাশিয়া থেকে বিশ্বকাপ সরানোর কোনো পরিকল্পনাই তাদের নেই।
ইউক্রেনে মালয়েশিয়ান বিমান বিধ্বস্তের পর জার্মানি ও হল্যান্ড থেকে দাবি উঠেছিল রাশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার। জার্মানি হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পিটার বয়েথ বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি বিমান দুর্ঘটনা নিয়ে সহযোগিতা না করেন তবে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ তিনি কল্পনাই করতে পারেন না। হল্যান্ড ফুটবল ফেডারেশনও আলোচনা করেছিল সম্ভাব্য পরিবর্তন নিয়ে। কিন্তু কাল ফিফা ব্যাখ্যা দিয়ে বলেছে, ‘বর্জন কোনো সমস্যা সমাধানে সবচেয়ে ভালো উপায় হতে পারে না। বিশ্বকাপ ফুটবল বিভিন্ন দেশের জনগণ ও সরকারের মধ্যে সংলাপের ভালো অনুঘটক হতে পারে।’ এর আগে কাতার থেকে ২০২২ বিশ্বকাপ সরানোর দাবিও প্রত্যাখ্যান করেছে ফিফা। ফিফাডটকম।