রাশিয়ার 'শোধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার বোমারু বিমান ভূপাতিত করেছে তুরস্ক। এই নিয়ে দুই দেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এর প্রভাব পড়ল ক্রীড়াঙ্গনেও। রাশিয়ার কোনো ক্লাব শীতকালীন দলবদলের মৌসুমে তুরস্কের কোনো ফুটবলারকে সই করাবে না! তুরস্কের প্রতি ‘প্রতিশোধমূলক’ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাশিয়ার ফুটবল ফেডারেশন (আরএফইউ)। সংস্থার সভাপতি এবং রুশ ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো জানিয়েছেন, ‘কোনো দল যদি তুরস্কোর কোনো খেলোয়াড়কে সই করাতে চায়, সেটা সম্ভব হবে না। এরই মধ্যে ক্লাবগুলোকে এটি জানিয়ে দিয়েছি।’ ইএসপিএন।