রাসেলের দারুণ গোলেও জেতেনি ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার্সকে এগিয়ে নেওয়ার পর রাসেলের উল্লাস ছবি-শামসুল হক
ব্রাদার্সকে এগিয়ে নেওয়ার পর রাসেলের উল্লাস ছবি-শামসুল হক

প্রিমিয়ার ফুটবল লিগে আজ ময়মনসিংহ স্টেডিয়ামের ২-২ গোলে ড্র করেছে ব্রাদার্স‍-আরামবাগ। ম্যাচটি ছিল বেশ গতিময়। দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। ম্যাচের ষষ্ঠ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে নিয়েছিলেন নাজমুল ইসলাম রাসেল। কর্নার থেকে হেডে বল আসে তাঁর কাছে। সেই বল শূন্যে রেখেই দারুণ এক সাইড ভলিতে জালে পাঠান এই মিডফিল্ডার।

যেভাবে পুরো ব্যাপারটা মঞ্চায়িত হলো, তা ছিল দেখার মতো। এবারের লিগে দারুণ সব গোলের ভিড়ে রাসেলের এই গোল জায়গা পাবে আলাদা করে।


কিন্তু এগিয়ে গিয়ে এরপর পথ হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় ব্রাদার্স। ২৬ মিনিটে কেস্টার আকন ও ৪৭ মিনিটে জাফরের গোলে জয়ের স্বপ্ন দেখতে থাকে আরামবাগ। কিন্তু ৬৯ মিনিটে মান্নাফ রাব্বির গোল অন্তত একটি পয়েন্ট এনে দেয় ব্রাদার্সকে। চার ম্যাচে এটি ব্রাদার্সের তৃতীয় ড্র। একটি হার। সমান ম্যাচে এক জয় আর দুই ড্রয়ে আরামবাগের পয়েন্ট ৫।