প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে হায়, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? ফ্রাঙ্ক রিবেরি বড় আশা করেছিলেন, ২০১৩ সালের ব্যালন ডি’অর হয়তো তাঁর হাতে উঠবে। চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা থেকে সম্ভাব্য সবকিছুই জিতেছিলেন বায়ার্ন মিডফিল্ডার। অথচ পুরস্কারটা ছোঁ মেরে নিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রাগ চেপে না রেখে প্রকাশ্যেই বলেছিলেন, ব্যালন ডি’অর একটা রাজনৈতিক তামাশা ছাড়া আর কিছু নয়। রিবেরির পর দৃশ্যপটে বায়ার্ন-সতীর্থ ম্যানুয়েল নয়্যার, আবারও ওই রোনালদোই ‘আততায়ী’। রেগেমেগে এবার রিবেরি বলেই ফেলেছেন, ‘এখানে জিততে হলে কী করতে হবে সেটা কেউ বলতে পারবে না। এমনকি বিশ্বকাপও যথেষ্ট নয়। এরপর যদি বায়ার্নের কোনো খেলোয়াড় আবার এটা পায়, পুরস্কার বিতরণীতে যাওয়ার ব্যাপারটাই আমাদের বিবেচনা করা উচিত। এটা আসলে রাজনীতি ছাড়া কিছু নয়।’ এএফপি।