রিভারপ্লেট সমর্থককে ঘুষি মেরেছিলেন মেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিভারপ্লেট সমর্থককে ঘুষি মেরেছিলেন মেসি?
রিভারপ্লেট সমর্থককে ঘুষি মেরেছিলেন মেসি?

ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ ক্ষোভের আগুন ছড়িয়েছে রিভার সমর্থকদের মধ্যে। নিজেদের ঘরের ছেলে ​লিওনেল মেসি বার্সেলোনায় খেলছেন দেখেই রিভারের আবেগী সমর্থকদের যত ক্ষোভ । ক্লাব বিশ্বকাপের ফাইনালে দিন নিজের জন্মস্থানের ক্লাবটির বিরুদ্ধে গোল করার অনলে যেন পুড়ে মরছেন মেসি। নারিতা বিমানবন্দরে ফেরার বিমান ধরার সময় যেমন ঘটে গেল তাঁর ওপর থুতু ছিটানোর ঘটনা!
কিন্তু অভিযোগ উঠেছে, নারিতা বিমানবন্দরেই রিভারপ্লেটের যে সমর্থক মেসিকে থুতু ছিটিয়েছিলেন, আর্জেন্টাইন তারকা নাকি রেগেমেগে তাঁকেই মেরে বসেছেন ঘুষি। ব্যাপারটা হাতাহাতির পর্যায়েই চলে যেত, যতি না বার্সেলোনা কোচ লুইস এনরিকে ও দুই সতীর্থ হাভিয়ের মাসচেরানো আর লুইস সুয়ারেজ হস্তক্ষেপ না করতেন। এই অভিযোগ এসেছে বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমে।
স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছে, ‘নারিতা বিমানবন্দরের পাসপোর্টে পরীক্ষার লাইনে যখন বার্সেলোনার খেলোয়াড়েরা দাঁড়িয়ে ছিল তখন কয়েকজন রিভারপ্লেট সমর্থক মেসিকে উদ্দেশ্য করে অপমাণসূচক মন্তব্য করতে থাকে। একপর্যায়ে এই সমর্থকদের একজন মেসির দিকে থুতু ছিটিয়ে বসে।’ পত্রিকাটি অবশ্য মেসির ‘ঘুষি’ সংক্রান্ত কিছু লেখেনি।
মার্কাও ঘুষির বিষয়ে কিছু লেখেনি। স্পেনের অন্যান্য কয়েকটি গণমাধ্যম এই ঘুষির বিষয়টি কোথায় পেলেন সেটা অবশ্য স্পষ্ট নয়। ইউটিউবে নারিতা বিমানবন্দরের ঘটনা-সংক্রান্ত কয়েকটি ভিডিও ফুটেজ থাকলেও সেগুলো থেকে স্পষ্ট করে কিছু বোঝার উপায় নেই।
মার্কার প্রতিবেদন অনুযায়ী, মধ্যস্থতা করতে এসে রিভারপ্লেট সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন মাসচেরানোও। ২০০৩ সালে পেশাদার ফুটবলে অভিষেকের আগে এই মাসচেরানোও রিভারের যুব দলের অন্যতম খেলোয়াড় ছিলেন। সূত্র: এনডিটিভি অনলাইন।