রিভারপ্লেটের ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম মেক্সিকান ক্লাব হিসেবে কোপা লিবার্তাদোরেস জয়ের স্বপ্ন আঁকছে তিগ্রেস। সে পথে অনেকটা পথও পাড়ি দিয়ে ফেলেছে। পরশু খেলেছে ফাইনালের প্রথম লেগ, তাতে অবশ্য ঘরের মাঠের সুবিধাটা নিতে পারেনি দলটি। আর্জেন্টাইন পরাশক্তি রিভারপ্লেট ভালোই প্রতিরোধ গড়ে ম্যাচটা রেখেছে গোলশূন্য। ৫ আগস্ট বুয়েনস এইরেসে দ্বিতীয় লেগ, তৃতীয় কোপা লিবার্তাদোরেস ঘরে তুলতে রিভারপ্লেটের চাই জয়। তিগ্রেসের জন্য সমীকরণটা তুলনামূলক সহজই। গোলশূন্য ড্র ছাড়া যেকোনো ড্রতেই তারা চ্যাম্পিয়ন। এএফপি।