রিয়ালই রোনালদোর শেষ ক্লাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনটা বেশ জোরেশোরে উঠেছিল এই বছরে। তবে ক্রিস্টিয়ানো রোনালদো পরে জানিয়ে দিয়েছিলেন, ২০১৮ সাল পর্যন্ত তিনি রিয়ালেই থাকতে চান। পরশু তাঁর এজেন্ট হোর্হে মেন্ডেস আরেক ধাপ এগিয়ে বললেন, রোনালদো ক্যারিয়ারের বাকিটা বার্নাব্যুতেই কাটিয়ে দিতে পারেন, ‘আমি বিশ্বাস করি, ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদেই তার ক্যারিয়ার শেষ করবে। সে ক্লাবে সুখী এবং এখানে আরও অনেক কিছু জিততে চায়।’ মেন্ডেসের দাবি, রোনালদোই রিয়ালের সর্বকালের সেরা খেলোয়াড়। সে জন্য তাঁর অবসরের পর ৭ নম্বর জার্সিটা তুলে রাখারও প্রস্তাব দিয়েছেন। ইএসপিএন।