রিয়ালের কনিষ্ঠতম ওডেগার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়েজিয়ান প্রিমিয়ার লিগ ও জাতীয় দলের সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি হয়েছেন আগেই। এবার রিয়ালের জার্সিতেও আরেকটি রেকর্ড গড়লেন মার্টিন ওডেগার্ড। পরশু গেটাফের সঙ্গে ম্যাচে ৫৮ মিনিটে রোনালদোর বদলি হিসেবে মাঠে নেমে হলেন রিয়ালের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার। ম্যাচের দিন তাঁর বয়স ১৬ বছর ১৫৬ দিন। তাঁর আগে রিয়ালের কনিষ্ঠতম ফুটবলার ছিলেন সেবাস্তিয়ান লোসাদা। মার্কা।