রিয়ালের হতে পারতেন পেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। মাঠে এত এত কিংবদন্তিতুল্য কীর্তি গড়েছেন যে, পেলেকে ঘিরে মুগ্ধতা এই প্রজন্মের ফুটবলামোদীদের মধ্যেও এতটুকু কমেনি। সঙ্গে একটু আক্ষেপও কি আছে? ইউরোপে খেললে হয়তো আরও ভালোভাবে তাঁর খেলা উপভোগ করা যেত। ক্যারিয়ারের প্রায় পুরোটাই সান্তোসে কাটিয়ে দিয়েছেন পেলে। তবে এত দিন পর এসে তিনবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান জানালেন, ইউরোপে তিনি আসতেও পারতেন। বার কয়েক নাকি রিয়াল মাদ্রিদে যোগও দিতে যাচ্ছিলেন!
সান্তোসের বাইরে ক্যারিয়ারের শেষ দিকে শুধু যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসে খেলেছেন পেলে। তবে রিয়ালের সাদা জার্সিতেও তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল বলে জানালেন ৭৫ বছর বয়সী ব্রাজিলিয়ান, ‘অনেকবারই এমন হয়েছে, আমি রিয়াল মাদ্রিদে প্রায় যোগ দিয়েই ফেলছিলাম।’ সেটি হয়নি বলে একটু আফসোস থাকতেই পারে রিয়ালের। তার ওপর পেলের চোখে গত ১৫ বছরের সেরা দলের নামটিও রিয়ালের জন্য হতাশা হয়ে আসতে পারে, ‘এটা পরিষ্কার, বার্সেলোনাই গত ১৫ বছরের সেরা দল। অনেকটা এর আগের সময়ের ডাচ দলের মতো, আকর্ষণীয় ফুটবল খেলে ওরা।’ গোলডটকম।