প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেসিমা কুয়ার্তা’র (চতুর্দশ) হাতছানি রিয়াল মাদ্রিদের সামনে। আর লিভারপুলের সুযোগ সপ্তম স্বর্গে ওঠার। প্যারিসের স্তাদ দে ফ্রান্সে বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল ও লিভারপুল। প্যারিসের এ লড়াই জিতলে নিজেদের ইতিহাসে ১৪তম বারের মতো ইউরোপ–সেরার মুকুট ঘরে তুলবে রিয়াল। আর রিয়ালকে হারাতে পারলে লিভারপুল জিতবে সপ্তম শিরোপা।
ইতিহাস, ঐতিহ্য আর বর্তমান ছন্দ বিবেচনা করে অনেকেই এগিয়ে রাখছেন রিয়ালকে। কেউ কেউ আবার মোহাম্মদ সালাহ ও সাদিও মানেদের হার না মানা মানসিকতার প্রসঙ্গ তুলে ফেবারিট ভাবছেন লিভারপুলকেই। শেষ পর্যন্ত যে দলই জিতুক, ফুটবল বিশ্বের চাওয়া জমজমাট এক ফাইনাল।
পাঠক, ইউরোপের অন্যতম সেরা দুই দলের এ ফাইনালে কোন দল জিতবে বলে মনে করেন আপনি? আপনার মতামত জানান ভোটে।