রিয়াল-বার্সা খেলতে চাইবে না যাদের সঙ্গে

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ নির্ধারিত হবে আজ রাতেই। প্রতিবার চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পর গ্রুপগুলোর কোনটি কঠিন, কোনটি সহজ—এ নিয়ে তর্ক-বিতর্ক চলে। কোনোবার আবার সবাই একবাক্যে মেনে নেয় এবারের ‘মৃত্যুকূপে’র বিষয়টি। এবার অবশ্য তর্ক-বিতর্ক একটু বেশিই হবে। বাঘা বাঘা সব দল যে আছে চারটি ভিন্ন ‘পটে’।
শীর্ষ বাছাই, দ্বিতীয় বাছাই—এভাবে আট দলের একেকটি পট সৃষ্টি করা হয়েছে। এর মধ্য থেকেই আটটি গ্রুপ সৃষ্টি হবে। কোন দল কোন গ্রুপে পড়ছে, সেটা জানা যাবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এর আগে একটু হিসাব-নিকাশ করে দেখাই যাক না, কোন দলগুলো একসঙ্গে পড়লে সেটি হয়ে উঠবে ‘গ্রুপ অব ডেথ’!
রিয়াল মাদ্রিদ
টানা দুবারের চ্যাম্পিয়নদের জন্য কঠিন গ্রুপ বানানো বেশ কঠিন। সেরা প্রতিপক্ষদের হারাতে পারে বলেই তো ইতিহাস গড়ে টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিনেদিন জিদান। তবু গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষা দিতে হতে পারে তাদের।
রিয়ালের জন্য কঠিন গ্রুপ: পিএসজি (২), লিভারপুল (৩), সেল্টিক (৪),
রিয়ালের জন্য সহজ গ্রুপ: পোর্তো (২), বাসেল (৩), কারাবাগ (৪)।
বার্সেলোনা
নেইমার চলে যাওয়ার পর থেকেই অস্থিরতায় ভুগছে কাতালান ক্লাব। তাদের জন্য সময়টা আরও কঠিন করে তুলতে পারে চ্যাম্পিয়নস লিগের কঠিন গ্রুপ।
বার্সেলোনার জন্য কঠিন গ্রুপ: জুভেন্টাস (১), লিভারপুল (৩), আরবি লিপজিগ (৪),
বার্সেলোনার জন্য সহজ গ্রুপ: শাখতার দোনেৎস্ক (১), বাসেল (৩), কারাবাগ (৪)।
বায়ার্ন মিউনিখ
২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা এবার শিরোপা জিততে সর্বস্ব দিয়েই নামবে। ‘প্রিয় প্রতিপক্ষ’ আর্সেনালকে অবশ্য এবার পাচ্ছে না তারা।
বায়ার্নের জন্য কঠিন গ্রুপ: অ্যাটলেটিকো মাদ্রিদ (২), নাপোলি (৩), সেল্টিক (৪),
বায়ার্নের জন্য সহজ গ্রুপ: পোর্তো (২), বেসিকতাস (৩), কারাবাগ (৪)।
জুভেন্টাস
গত তিন বছরে দুবার রানার্সআপ হয়ে ফিরতে হয়েছে জুভেন্টাসকে। ঘরের সাফল্যকে এবারে ইউরোপেও টানতে চাইবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
জুভেন্টাসের জন্য কঠিন গ্রুপ: পিএসজি (২), লিভারপুল (৩), আরবি লিপজিগ (৪),
জুভেন্টাসের জন্য সহজ গ্রুপ: পোর্তো (২), বাসেল (৩), মারিবর (৪)।
পিএসজি
নেইমারকে পেয়ে আকাশে উড়ছে প্যারিসের দলটি। কিন্তু ইউরোপের ত্রাস হতে কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের।
পিএসজির জন্য কঠিন গ্রুপ: রিয়াল মাদ্রিদ (১), লিভারপুল (৩), আরবি লিপজিগ (৪),
পিএসজির জন্য সহজ গ্রুপ: পোর্তো (২), বাসেল (৩), মারিবর (৪)।