‘রিয়াল মাদ্রিদ যখনই ফাইনাল খেলে, তারা জেতে’

কোচের সঙ্গে পরিকল্পনায় ব্যস্ত কোর্তোয়াছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দম্ভ? হয়তো। আত্মবিশ্বাসী? অবশ্যই!

থিবো কোর্তোয়ার কথা শুনলে এমন কিছু মাথায় আসতে বাধ্য। অবশ্য মঞ্চ যেখানে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, সেখানে অন্য যেকোনো দলের তুলনায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের গলার জোর একটু বেশিই হবে, সেটাই স্বাভাবিক। আজ রাতে প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কথা বলেন দলটার বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। যার প্রতিটি শব্দ থেকে ঠিকরে পড়ছে আত্মবিশ্বাস।

গত দশকে পাঁচ বছরের ব্যবধানে চার-চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল, যার মধ্যে তিনটি আবার টানা। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ফাইনালে লিভারপুলকে হারিয়েই। কোর্তোয়ার দুর্ভাগ্য, ওই চারবারের একবারও রিয়ালের পোস্টে ছিলেন না তিনি। তখন রিয়ালের মূল গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করতেন কোস্টারিকার কেয়লর নাভাস।

স্ত্রী এসেছিলেন অনুশীলন দেখতে
ছবি : রয়টার্স

কোর্তোয়া সে সময়টায় খেলতেন আতলেতিকো-চেলসির হয়ে। ২০১৪ সালে তো কোর্তোয়ার আতলেতিকোকে হারিয়েই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল। ওই একবারই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার সৌভাগ্য হয়েছিল কোর্তোয়ার। লিসবনের সেই ফাইনালটা এখনো তাঁকে পোড়ায় হয়তো!

আরও পড়ুন

কিন্তু কোর্তোয়া আশাবাদী, এবার সে যন্ত্রণায় পুড়তে হবে না। এখন রিয়ালে খেলছেন যে তিনি! যে দলটা এর আগে ১৩ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে, এই শতাব্দীতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কখনো হারেনি।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে সে আত্মবিশ্বাসের কথাই বললেন এই ৩০ বছর বয়সী, ‘আমি ২০১৪ সালে এই শিরোপাটা জিতিনি ঠিকই, কিন্তু আমি কাল জিততে পারি। আমার মনে হয় দলের সবাই রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার আশাই করছে, এর আগে তারা যতই ফাইনাল জিতুক না কেন। সেবার আমি লিসবনে হেরে গেলেও, এবার শিরোপা জেতার জন্য ঠিক দলটাতেই আছি।’

এই লিভারপুলকে হারিয়েই রিয়াল সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল দেখেই কি না, কোর্তোয়া সেখান থেকেও প্রেরণা নিচ্ছেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলতে কেমন লাগে, সেটা লিভারপুলও জানে। যে অভিজ্ঞতা ওদের ২০১৮ সালে হয়েছে। আপনারা জানেন, রিয়াল মাদ্রিদ যখনই ফাইনাল খেলে, তারা জেতে।’
প্যারিসে আজ বাংলাদেশ সময় রাত ১টা অনুষ্ঠেয় ফাইনাল শেষেও রেকর্ডটা একই থাকবে?

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন