রিয়াল মাদ্রিদকে হারাতে পারবে ম্যানচেস্টার সিটি?

ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদরিচের মধ্যে আজ কে ছড়ি ঘোরাবেন মাঝ মাঠেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

সেমিফাইনাল প্রথম লেগের এই ম্যাচ দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। জয় পেলে ফাইনালে ওঠার পথে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে।

ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে। পাঁচ ম্যাচ হাতে রেখে লিভারপুলের সঙ্গে শিরোপা জয়ের লড়াই জমিয়ে তুলেছে। রিয়াল মাদ্রিদও লিগ জয়ের সুবাস পাচ্ছে। অর্থাৎ, দুই দলই বেশ ভালো ফর্মে আছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে হেরেছে রিয়াল। সেটি চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগে চেলসির কাছে। ইংলিশ লিগের ক্লাবের কাছে রিয়ালের এই হার প্রেরণা হতে পারে পেপ গার্দিওলার দলের জন্য।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে সিটি। ওয়াটফোর্ড ও ব্রাইটনের বিপক্ষে লিগে শেষ দুই ম্যাচ জিতেছে সিটি। তার আগে তিন ম্যাচের মধ্যে দুটি ড্র ও একটি হার। এর আগে ছয়বার সিটির মুখোমুখি হয়েছে রিয়াল। সব কটি ম্যাচই চ্যাম্পিয়নস লিগে। দুটি করে ম্যাচ জিতেছে সিটি ও রিয়াল। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। আজ জিতবে কোন দল? প্রিয় পাঠক, ভোটে আপনার মতামত দিন।