রিয়াল-রোনালদোর রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর হাতে এবার গ্লোব সকার অ্যাওয়ার্ড l এএফপি
রোনালদোর হাতে এবার গ্লোব সকার অ্যাওয়ার্ড l এএফপি

বিদায়ী বছরটা এর চেয়ে ভালোভাবে শেষ হতে পারত না ক্রিস্টিয়ানো রোনালদোর। পরশু দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সি আর সেভেন। ২০১১ সালে শুরু হওয়া এই পুরস্কার প্রথমবারেই হাতে তোলেন রোনালদো। পরের দুবার পেয়েছেন রাদামেল ফ্যালকাও ও ফ্রাঙ্ক রিবেরি। তিন বছর পর আবার গ্লোব সকার অ্যাওয়ার্ড ফিরে পাওয়ায় ডি’অরের আশা কি বেড়ে গেল না রোনালদোর?
রিয়াল তারকা কিন্তু তা স্বীকারই করলেন, ‘আশা করছি এটা ভালো একটা লক্ষণ (ব্যালন ডি’অরের জন্য)। তবে আমি খুব একটা উদ্বেগে ভুগছি না। যাঁরা ভোট দেওয়ার তাঁরা তো দিয়েই দিয়েছেন। আমার নিবেদন ও পরিশ্রমের ফসল হিসেবে আরেকটা পুরস্কার পেয়েছি, এতেই আমি খুশি।’
রাতটা আসলে ছিল রিয়াল মাদ্রিদেরই। বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল, কার্লো আনচেলত্তি বর্ষসেরা কোচ, ফ্লোরেন্তিনো পেরেজ বর্ষসেরা প্রেসিডেন্ট, হামেস রদ্রিগেজ বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়—পুরস্কারে যেন ভরে উঠল রিয়াল। মার্কা, এএস।