রিয়াল, লা লিগা শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষে রিয়াল মাদ্রিদ, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গতকাল প্রকাশিত উয়েফা র্যাঙ্কিংয়ে এই হলো সেরা তিন দলের অবস্থান। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে মালমোকে ৮-০ গোলে হারানোর পরই র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে আসে বার্নাব্যুর দলটি। গত পাঁচ মৌসুমের পারফরম্যান্স থেকে রিয়ালের পয়েন্ট ১৬১.০৫৭। বায়ার্ন ও বার্সার ১৫২.০৬৪ ও ১৫০.০৫৭। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইউরোপীয় লিগগুলোরও একটা র্যাঙ্কিং করেছে, যেখানে শীর্ষে লা লিগা, তারপর বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার ফুটবল ও সিরি ‘আ’। আইএএনএস।