রিয়ালকে টপকে ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেল্টা ভিগোর কাছে কোপা ডেল রের ম্যাচে হারের দিনে মাঠের বাইরেও আরেকটি ‘হারের’ খবর শুনল রিয়াল মাদ্রিদ। এখন আর বিশ্বের সবচেয়ে বেশি মুনাফা অর্জনকারী ক্লাব নয় লস ব্লাঙ্কোরা। যুক্তরাজ্যের কোম্পানি ডেলয়েটের বার্ষিক ‘মানি লিগ’ তালিকায় রিয়ালকে টপকে শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ ক্লাবটির আয় ছিল ৭৩ কোটি ৫০ লাখ ইউরো। গতবার শীর্ষে থাকা রিয়াল এবার নেমে গেছে তিনে। ক্রিস্টিয়ানো রোনালদোদের ক্লাবের গত মৌসুমে আয় ছিল ৬২ কোটি ১ লাখ পাউন্ড। দুইয়ে বার্সেলোনা, গত মৌসুমে তাদের আয় রিয়ালের চেয়ে ১ লাখ পাউন্ড বেশি হয়েছে। শীর্ষ পাঁচের অন্য দুই দল বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। রয়টার্স।