রিয়ালে আজ জিদান-যুগের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালে জিদান-যুগের শুরু আজ। এই যুগটা কেমন যাবে, তার অনেকটুকুই নির্ভর করছে রোনালদোর ওপর। কাল অনুশীলনে l এএফপি
রিয়ালে জিদান-যুগের শুরু আজ। এই যুগটা কেমন যাবে, তার অনেকটুকুই নির্ভর করছে রোনালদোর ওপর। কাল অনুশীলনে l এএফপি

রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার আনন্দানুভূতিকে এক পাশে সরিয়ে রেখে আজই নেমে পড়তে হচ্ছে জিনেদিন জিদানকে। দেপোর্তিভোর সঙ্গে লা লিগার ম্যাচেই আজ জিদানের প্রথম পরীক্ষা। ১০ বছর আগে সর্বশেষ খেলেছিলেন বার্নাব্যুতে। আজ সেই বার্নাব্যুতেই ফিরছেন নেপথ্য নায়ক হয়ে।
জিদানের প্রথম কাজটা মোটামুটি স্পষ্টই। ফলের চেয়েও রাফায়েল বেনিতেজের বিদায়ের সবচেয়ে বড় যে অনুঘটক, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক করার দিকেই নিশ্চয়ই মনোযোগী হবেন ফ্রেঞ্চ কিংবদন্তি। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনকালে সেই কাজটা তাঁর অনেক দূরই এগিয়ে রাখার কথা। অনুশীলনে রোনালদোদের হাসিমুখও কাল সেটাই বলছিল।
বেনিতেজের বিদায়ে রোনালদোর বড় ভূমিকা আছে বলে গুঞ্জন স্প্যানিশ প্রচারমাধ্যমে। রিয়াল থেকে সিআর-৭-এর চলে যাওয়ার গুঞ্জনও উঠেছিল। জিদান শুরুতেই সেটি মাটিচাপা দিলেন, ‘ক্রিস্টিয়ানো মাদ্রিদের আত্মা, তাকে ছেড়ে দেওয়ার কথা আমরা ভাবতেও পারি না।’ রোনালদো তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটি বুঝে নিতে পারেন এই কথায়, ‘ওর রেকর্ডই ওর হয়ে কথা বলছে, আমি ওকে কয়েকটা পরামর্শই শুধু দিতে পারি। আমি শুধু চাই, সে যেন সুখী থাকে। আর যেটাই ঘটুক, সে এক প্রান্তেই খেলবে।’
তবে রোনালদোর চেয়েও জিদানের কথায় বেশি ভরসা পাবেন হামেস রদ্রিগেজ ও ইসকো। বেনিতেজের অধীনে মূল একাদশেই অনিয়মিত হয়ে পড়েছিলেন দুজন। এমনকি তাঁরা রিয়াল ছাড়ছেন, এমন জল্পনাই ছড়িয়ে পড়েছিল। জিদান দুজনকেই আশ্বস্ত করলেন, ‘হামেস ও ইসকো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুজনের পাশেই আমি আছি, তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সবকিছুই করব।’ কিন্তু দুজন কি আজ প্রথম একাদশে থাকবেন? জিদানের মুখে থাকল শুধুই ‘বিবিসি’ ত্রয়ী, ‘আমি শুধু বলতে পারি বেল, বেনজেমা ও রোনালদো খেলবে। বাকিটা কাল জানা যাবে!’
কিন্তু জানুয়ারির দলবদলে রিয়াল কি নতুন কাউকে আনবে না? সেই সম্ভাবনা মোটামুটি উড়িয়েই দিয়েছেন রিয়ালের নতুন কোচ, ‘আমি চাই না কেউ দল থেকে চলে যাক। এ মুহূর্তে আমাদের নতুন কাউকে দরকার নেই। আমাদের দল যথেষ্টই বড়, দল নিয়ে আমি খুশিও।’
তবে জিদান সবচেয়ে বড় আশার বাণী শুনিয়েছেন সমর্থকদের, ‘আমরা সমর্থকদের খুশি করতে চাই। আমরা চাই তারা মাঠে এসে খেলাটা উপভোগ করুক।’
মাঠের জিদানের ছাপ যদি কোচ জিদান কিছুটা হলেও রাখতে পারেন, তাহলে বোধ হয় রিয়াল সমর্থকদের আর কিছু চাওয়ার থাকবে না! এএফপি, এএস।

রিয়ালেআজজিদান-যুগেরশুরু

রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার আনন্দানুভূতিকে এক পাশে সরিয়ে রেখে আজই নেমে পড়তে হচ্ছে জিনেদিন জিদানকে।দেপোর্তিভোর সঙ্গে লা লিগার ম্যাচেই আজ জিদানের প্রথম পরীক্ষা।১০ বছর আগে সর্বশেষ খেলেছিলেন বার্নাব্যুতে।আজ সেই বার্নাব্যুতেই ফিরছেন নেপথ্য নায়ক হয়ে।

জিদানের প্রথম কাজটা মোটামুটি স্পষ্টই।ফলের চেয়েও রাফায়েল বেনিতেজের বিদায়ের সবচেয়ে বড় যে অনুঘটক, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক করার দিকেই নিশ্চয়ই মনোযোগী হবেন ফ্রেঞ্চ কিংবদন্তি।সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনকালে সেই কাজটা তাঁর অনেক দূরই এগিয়ে রাখার কথা।অনুশীলনে রোনালদোদের হাসিমুখও কাল সেটাই বলছিল।

বেনিতেজের বিদায়ে রোনালদোর বড় ভূমিকা আছে বলে গুঞ্জন স্প্যানিশ প্রচারমাধ্যমে।রিয়াল থেকে সিআর-৭-এর চলে যাওয়ার গুঞ্জনও উঠেছিল।জিদান শুরুতেই সেটি মাটিচাপা দিলেন, ‘ক্রিস্টিয়ানো মাদ্রিদের আত্মা, তাকে ছেড়ে দেওয়ার কথা আমরা ভাবতেও পারি না।’ রোনালদো তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটি বুঝে নিতে পারেন এই কথায়, ‘ওর রেকর্ডই ওর হয়ে কথা বলছে, আমি ওকে কয়েকটা পরামর্শই শুধু দিতে পারি।আমি শুধু চাই, সে যেন সুখী থাকে।আর যেটাই ঘটুক, সে এক প্রান্তেই খেলবে।’

তবে রোনালদোর চেয়েও জিদানের কথায় বেশি ভরসা পাবেন হামেস রদ্রিগেজ ও ইসকো।বেনিতেজের অধীনে মূল একাদশেই অনিয়মিত হয়ে পড়েছিলেন দুজন।এমনকি তাঁরা রিয়াল ছাড়ছেন, এমন জল্পনাই ছড়িয়ে পড়েছিল।জিদান দুজনকেই আশ্বস্ত করলেন, ‘হামেস ও ইসকো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।দুজনের পাশেই আমি আছি, তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সবকিছুই করব।’ কিন্তু দুজন কি আজ প্রথম একাদশে থাকবেন? জিদানের মুখে থাকল শুধুই ‘বিবিসি’ ত্রয়ী, ‘আমি শুধু বলতে পারি বেল, বেনজেমা ও রোনালদো খেলবে।বাকিটা কাল জানা যাবে!’

কিন্তু জানুয়ারির দলবদলে রিয়াল কি নতুন কাউকে আনবে না? সেই সম্ভাবনা মোটামুটি উড়িয়েই দিয়েছেন রিয়ালের নতুন কোচ, ‘আমি চাই না কেউ দল থেকে চলে যাক।এ মুহূর্তে আমাদের নতুন কাউকে দরকার নেই।আমাদের দল যথেষ্টই বড়, দল নিয়ে আমি খুশিও।’

তবে জিদান সবচেয়ে বড় আশার বাণী শুনিয়েছেন সমর্থকদের, ‘আমরা সমর্থকদের খুশি করতে চাই।আমরা চাই তারা মাঠে এসে খেলাটা উপভোগ করুক।’

মাঠের জিদানের ছাপ যদি কোচ জিদান কিছুটা হলেও রাখতে পারেন, তাহলে বোধ হয় রিয়াল সমর্থকদের আর কিছু চাওয়ার থাকবে না! এএফপি, এএস।