রিয়ালে ওডেগার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত আগস্টে নরওয়ে জাতীয় দলে ডাক পেয়েই হইচই ফেলে দিয়েছেন মার্টিন ওডেগার্ড। ১৫ বছর ২৫৩ দিন বয়সে জাতীয় দলে ডাক পেলে হইচই হওয়াটাই স্বাভাবিক। নরওয়েজিয়ান এই কিশোর প্রতিভাকে দলে টানতে এর পর থেকেই ‘যুদ্ধে’ নেমে পড়ে ইউরোপের নামীদামি ক্লাবগুলো। তবে কোনো ক্লাব তাঁকে নিতে পারেনি বরং ওডেগার্ডই বেছে নিয়েছেন ক্লাব। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, আয়াক্স আমস্টারডাম ও বায়ার্ন মিউনিখের অনুশীলন-সুবিধা সরেজমিন পরিদর্শন শেষে রিয়ালে যেতেই মনস্থ করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
আনুমানিক ৪০ লাখ ইউরো দিয়ে নরওয়ের স্ট্রমগডসেট ক্লাব থেকে ওডেগার্ডকে কেনার পর কাল পরিচয়পর্বও সেরে ফেলেছে রিয়াল।
তবে এখনই ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের মূল দলে খেলবেন না ১৬ বছর বয়সী ফুটবলার। আপাতত ঠিকানা রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়া, কার্লো আনচেলত্তির ডাক পেলেই চলে আসবেন মূল দলে। এএফপি।