রিয়ালে চোটের থাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু মালাগার সঙ্গে ম্যাচে ৩-১ গোলে জয়ের পর কার্লো আনচেলত্তির মুখে হাসিই থাকার কথা। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ মাঠ ছেড়েছেন চরম উৎকণ্ঠা নিয়েই। এ ম্যাচে যে চোট পেয়েছেন দলের অন্যতম দুই ভরসা গ্যারেথ বেল ও লুকা মডরিচ। পাঁচ মিনিটেই পায়ের পেশিতে টান পেয়ে মাঠ ছেড়েছেন গ্যারেথ বেল। আগামী বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামা নিয়ে এখন সংশয়। ৬০ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মডরিচও। তাঁর চোটটাই বেশি গুরুতর, বুধবারের মাদ্রিদ ডার্বিতে তো বটেই, এই মৌসুমেই আর মাঠে নামা হচ্ছে না ক্রোট মিডফিল্ডারের। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগের লেগটা গোলশূন্য ড্র হয়েছে। সেমিফাইনালে ওঠার জন্য ফিরতি লেগে জয়ই কাম্য রিয়ালের কাছে। এএফপি।