রিয়ালে শুরুতেই জিজু-জাদু

কালো স্যুট-টাই, সাদা শার্ট পরা ধোপদুরস্ত লোকটা মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই তুমুল হর্ষধ্বনি। গ্যালারিতে অসংখ্য পাঁচ নম্বর জার্সি, এটা পরেই একদিন এই বার্নাব্যুকে মোহাবিষ্ট করেন ফ্রান্সের মহানায়ক। ৭১ হাজার দর্শকের সান্তিয়াগো বার্নাব্যুতে তখন কান পাতা দায়। কে বলবে, দুই সপ্তাহ আগেও এই গ্যালারি থেকে দুয়ো ভেসে এসেছে! রোনালদো, বেনজেমাদের নাম লাউডস্পিকারে বলার পরও উচ্ছ্বাস। জিনেদিন জিদান নামের জাদুমন্ত্রেই কি সবকিছু বদলে গেল?
নির্ভার রিয়াল মাদ্রিদও খেলল তাদের মতোই। দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ গোলের জয় অনেক প্রাপ্তিতেই উজ্জ্বল। গ্যারেথ বেলের মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক, আর করিম বেনজেমার জোড়া গোল তো স্কোরশিটেই লেখা আছে। তবে গোল না পেলেও সপ্রতিভ রোনালদো, দলে জায়গা হারিয়ে ফেলা ইসকোর ফেরা—এসব অবশ্য পরিসংখ্যানে লেখা থাকবে না। জিদানের অভিষেকটা এর চেয়ে স্মরণীয় আর কী হতে পারত?
ও হ্যাঁ, পরিসংখ্যান কিন্তু জিদানের অভিষেকটাকে অন্য উচ্চতাতেই নিয়ে গেছেন। ১৯৫৯ সালের পর এই প্রথম কোনো রিয়াল কোচের অভিষেক হলো এত বড় জয়ে। এই দেপোর্তিভোই কদিন আগে বার্সার মাঠে ড্র করে গেছে, এমন জয়ে জিদান একটু তৃপ্তি বোধ করতেই পারেন। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ‘জিজু’ অনেকটাই নিরুত্তাপ, ‘দলের মানসিকতাটাই সবচেয়ে বড়। দেপোর্তিভোর সঙ্গে ৫ গোলের জয় অবশ্যই সহজ নয়। তবে এখনো আমাদের অনেক জায়গায় উন্নতি করার আছে। আমরা সেই চেষ্টা করে যাব। ম্যাচ জিতলে কোচ তো খুশি হবেই, আমিও তা–ই। এর চেয়ে বেশি কিছু নয়।’
বেলের সময়টা দারুণ কাটছে, রিয়ালের হয়ে গত ৭ ম্যাচে হলো ১০ গোল। বেনজেমাও রিয়ালের হয়ে এ ম্যাচেই নিজের ১৫০তম গোল পেয়েছেন, লা লিগায় শততম গোল। রোনালদো গোল না পেলেও একটা দিক দিয়ে ‘এমএসএন’কে ছাড়িয়ে গেছে ‘বিবিসি’। বেল-বেনজেমা-রোনালদো ত্রয়ীর গোল এই মৌসুমে ৪০টি, মেসি-সুয়ারেজ-নেইমারের চেয়ে একটি বেশি। রিয়াল অবশ্য এখনো পয়েন্ট তালিকায় বার্সার চেয়ে ২ পয়েন্ট পেছনে, ম্যাচও খেলেছে একটি বেশি। এএফপি।
কোচ–বন্দনা
‘‘আমার মনে হয় পরিবর্তনটা দলের জন্য ভালোই হয়েছে
— লুকা মডরিচ
‘‘এখন কোনো সন্দেহ নেই, তিনি আসলেই দারুণ এক কোচ
— গ্যারেথ বেল