রিয়ালের অন্য হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার মাঠে গত মৌসুমটা ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা তো নয়ই, জিততে পারেনি কোপা ডেল রের শিরোপাও। তবে মাঠের এই পারফরম্যান্সের পরও বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ। বিশ্বখ্যাত অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস-এর হিসাব অনুযায়ী স্প্যানিশ ক্লাবটি টানা তিনবার দখলে রাখল শীর্ষস্থান।
ফোর্বস-এর হিসাবে সর্বশেষ মৌসুমে রিয়ালের সম্পদের পরিমাণ ৩২৬ কোটি মার্কিন ডলার। ৩১৬ কোটি মার্কিন ডলার নিয়ে এই তালিকার চারে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
সেরা পাঁচ ধনী দল
১. রিয়াল মাদ্রিদ
৩২৬ কোটি মার্কিন ডলার
২. ডালাস কাউবয়েজ
৩২০ কোটি মার্কিন ডলার
৩. নিউইয়র্ক ইয়াঙ্কিজ
৩২০ কোটি মার্কিন ডলার
৪. বার্সেলোনা
৩১৬ কোটি মার্কিন ডলার
৫. ম্যানচেস্টার ইউনাইটেড
৩১০ কোটি মার্কিন ডলার