রিয়ালের গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেল
গ্যারেথ বেল

রিয়ালের হয়ে এর আগে হ্যাটট্রিক করেছিলেন একবার। কাল রায়ো ভায়েকানোর বিপক্ষে গ্যারেথ বেল পেলেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ৪ গোল! সঙ্গে বেনজেমার হ্যাটট্রিক, রোনালদোর জোড়া গোল আর দানিলোর এক গোলে কাল বার্নাব্যুতে নয়জনের ভায়েকানোকে ছিঁড়েখুঁড়েই ফেলেছে রিয়াল মাদ্রিদ। ১০-২ গোলের বিশাল জয় যেন বার্নাব্যুতে ‘বড়দিন’ নিয়ে এসেছে একটু আগেই! লা লিগায় এ নিয়ে তৃতীয়বারের মতো ম্যাচে ১০ বা এর বেশি গোল রিয়ালের, ১৯৬০ সালের (এলচের বিপক্ষে ১১-২) পর এই প্রথম
রয়টার্স