রিয়ালের দুই গোল চাই, রোনালদোরও দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট পাওয়ার হাতছানি তো আছেই। সঙ্গে একটা মাইলফলক গড়ার হাতছানিও থাকবে রিয়াল মাদ্রিদের সামনে। আর দুটি গোল হলেই চ্যাম্পিয়নস লিগে (বাছাইপর্ব বাদে) ৫০০ গোল হয়ে যাবে লস ব্লাঙ্কোদের। নিজেদের অধিকারে থাকা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাকে বাড়িয়ে নিতে পারবে আরও।
দুটি গোল দরকার ক্রিস্টিয়ানো রোনালদোরও। যা করলেই এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল হয়ে যাবে তাঁর। ৯ ম্যাচে ১১ গোল করে এখন শীর্ষে লিওনেল মেসি। দুই ম্যাচ বেশি খেলে রোনালদোর ১০টি।

.
.


* রিয়ালের এত গোলে রোনালদোর একার অবদানটা অবাক করার মতো। ২০০৯ সালে মাদ্রিদে আসার পর থেকে আট মৌসুমেই রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ৮৮ গোল হয়ে গেছে পর্তুগিজ ‘গোলমেশিনে’র। যা টুর্নামেন্টে রিয়ালের মোট গোলের ১৭.৭ শতাংশ!
* রিয়ালের ৪৯৮টি গোল ৫৭টি ভিন্ন দলের বিপক্ষে। টুর্নামেন্টে খেলেছেই তারা ৫৮টি দলের সঙ্গে। একটা দলের বিপক্ষেই শুধু গোল করতে পারেনি—আর্সেনাল (দুই ম্যাচ)। সবচেয়ে বেশি গোল দিয়েছে বায়ার্ন মিউনিখের জালে (৩০)।