প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাঙ্গাবাজ সমর্থকদের জেল হয়েছে, এমন উদাহরণ অনেক। তবে এবার বোকা জুনিয়র্সের এক দাঙ্গাবাজ সমর্থককে যে শাস্তি পেতে হলো সেটা বেশ অভিনব। আর্জেন্টিনার আদ্রিয়ান নাপোলিতানো আমের ওই সমর্থকের অপরাধটাও অদ্ভুত। কারও সঙ্গে মারামারি বা হাতাহাতি নয়, গত বছর কোপা লিবার্তাদোরেসের একটা ম্যাচে মরিচের গুঁড়ো স্প্রে করেছিলেন। তাও আবার রিভার প্লেট সমর্থকদের নয়, প্রতিপক্ষ খেলোয়াড়দের লক্ষ্য করে! এ ঘটনায় বেশ কয়েকজন খেলোয়াড়কে হাসপাতালে যেতে হয়েছিল। নাপোলিতানোকে সে জন্য ২৫ হাজার পেসো জরিমানা করা হয়েছে। সামনের তিন বছর স্টেডিয়ামেও ঢুকতে পারবেন না। মাসে আট ঘণ্টা স্থানীয় চার্চে কাজ করতে হবে। তার চেয়েও বড় কথা, মাসে ১০ কেজি করে রুটি দান করতে হবে! সেটার কারণও আছে, নাপোলিতানো এক বেকারিতে রুটি তৈরির কাজ করেন। শাস্তিটা জুতসই-ই হয়েছে বলতে হবে! গোলডটকম।