রুনি ইংল্যান্ডেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের নেতৃত্বটা পেয়েছেন কিছুদিন আগে। এবার দেশের নেতৃত্বও ওয়েইন রুনির কাঁধে। কাল এক সংবাদ সম্মেলনে নতুন ইংল্যান্ড অধিনায়ক হিসেবে রুনির নাম ঘোষণা করেছেন কোচ রয় হজসন। আগামী সপ্তাহে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক হিসেবে অভিষেক হবে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের। এএফপি।