প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কখন আপনি বুঝবেন ক্লাবে কিংবদন্তির মর্যাদা পেয়ে গেছেন? অন্তত আপনার নামে কোনো একটা গ্যালারির নামকরণ করা হবে। আর মূর্তি হলে তো কথাই নেই, তখন ক্লাবে আপনার অমরত্বও নিশ্চিত। ম্যানচেস্টার ইউনাইটেডেই ববি চার্লটন, ডেনিস ল, জর্জ বেস্ট, অ্যালেক্স ফার্গুসনের মূর্তি ওল্ড ট্রাফোর্ডে স্থাপন করা হয়েছে। এই কিংবদন্তিদের পাশে কি ওয়েইন রুনি নিজেকে দেখেন? দেখলেও ইচ্ছাটা গোপনই রাখবেন, সেই উচ্চতায় উঠতে হলে অনেকটা পথ তো পাড়ি দিতে হবে। তবে ইউনাইটেডেরই আরেক সাবেক খেলোয়াড় ফিল নেভিল বলছেন রুনি সেই উচ্চতায় উঠতে পারবেন। আগামী পাঁচ বছরে এটাই রুনির চ্যালেঞ্জ হওয়া উচিত বলে নেভিল মনে করেন। রুনির বয়স ২৮, এখনই ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। নিজেকে ‘মূর্তিমান’ কি করতে পারবেন? মেইল অনলাইন।