প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেস্টার সিটির সঙ্গে ম্যাচ দিয়ে শুরু। এরপর ইউরোপা লিগে জোরিয়ার পর কাল প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিপক্ষে শুরুতে বসে থাকতে হলো মাঠের বাইরে। ওয়েইন রুনি প্রথম একাদশে এখন একরকম ব্রাত্যই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ত্বের বাহুবন্ধনী কার হাতে উঠবে? কোচ হোসে মরিনহো জানিয়েছেন, রুনিই ইউনাইটেডের অধিনায়ক থাকছেন, ‘ওয়েইনই অধিনায়ক থাকবে, যা-ই ঘটুক না কেন। সে মাঠের বাইরে বা ভেতরে থাকুক, তাতে কিছু আসে যায় না। সে আমার, এই ক্লাবের ও এই খেলোয়াড়দের অধিনায়ক।’ রুনির জায়গায় কাল ক্রিস স্মলিংয়ের হাতে উঠেছে বাহুবন্ধনী।