প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দু-দুটি দারুণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ওয়েইন রুনি। স্লোভেনিয়ার সঙ্গে আগামী শনিবার ইউরো বাছাইয়ের ম্যাচে নামলেই একটা রেকর্ড হয়ে যাবে। নবম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার। ১২৫টি ম্যাচ নিয়ে সবার ওপরে সাবেক গোলরক্ষক পিটার শিলটন। অন্য মাইলফলকটির জন্য রুনিকে মাঠে নামলেই শুধু হবে না, গোলও করতে হবে। ইংল্যান্ডের হয়ে রুনির গোল ৪৩টি, আর এক গোল করলেই হয়ে যাবেন জিমি গ্রিভসের সঙ্গে যুগ্মভাবে দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। স্যার ববি চার্লটনের ৪৯ গোলের রেকর্ডটাও খুব দূরে নেই!