রুনির চোখ রাশিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছের কথা জানিয়ে রাখলেন ওয়েইন রুনি। ইংল্যান্ডের স্ট্রাইকার বলেছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরই জাতীয় দল ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
নতুন কোচ স্যাম অ্যালারডাইসের সঙ্গে এ নিয়ে তাঁর কথাও হয়েছে বলে ডেইলি মেইলকে জানিয়েছেন রুনি, ‘আমি তাঁর সঙ্গে কথা বলেছি। দলে আমার ভূমিকা কী হবে তা নিয়ে অবশ্য বিস্তারিত আলোচনা হয়নি।’ রুনি ভূমিকা বলতে অধিনায়কত্বের কথাই বুঝিয়েছেন, ‘আগামী দুই বছর অধিনায়ক থাকি বা না থাকি, আমাকে ডাকলেই পাওয়া যাবে।’ রয়টার্স।