রুনির ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছেলেদের নায়ক কে হন? বেশির ভাগ ক্ষেত্রেই তাদের বাবা। সেটাই স্বাভাবিক৷ কিন্তু কাই রুনির ব্যাপারটা আলাদা। বাবা ওয়েইন রুনির মতো সেও ফুটবল খেলতে ভালোবাসে খুব৷ তবে বাবা তার প্রিয় ফুটবলার নন! তবে কে? পাঁচ বছরের কাইয়ের মনজুড়ে ক্রিস্টিয়ানো রোনালদো! এই তো পরশু ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের সঙ্গে ম্যাচের পর বাবার সঙ্গে মাঠে নেমেছিল কাই৷ সঙ্গে ছোট ভাই ক্লে-ও৷ তখন টেলিভিশন ক্যামেরার চোখ যায় কাইয়ের হাতে আঁকা উল্কির দিকে৷ কার উল্কি? রোনালদোর৷ আচ্ছা, ছেলের হাতে উল্কিটা করিয়ে আনার সময় রুনির কি কিছুটা মন খারাপ হয়েছিল? ইংলিশ স্ট্রাইকারই ভালো বলতে পারবেন। মিরর।