প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিগুলো পত্রিকায় ছাপা হতে কী শোরগোল! না হয় একটু রাত জেগে পার্টিই করেছেন। একটু না হয় বেসামালই হয়ে পড়েছিলেন। সে জন্য ওয়েইন রুনি ক্ষমাও তো চেয়েছেন। কিন্তু ইংলিশ প্রচারমাধ্যম ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়কের পিণ্ডি চটকিয়েই যাচ্ছে। খেলোয়াড়দের এসব স্খলন নিয়ে সব সময়ই খুবই সরব আর্সেন ওয়েঙ্গার। অথচ আর্সেনাল কোচের কণ্ঠ রুনির বিষয়টি নিয়ে বিস্ময়করভাবে নরম। ওয়েঙ্গার তো সরাসরিই বলে দিয়েছেন, পানাভ্যাসকে ইংলিশ ফুটবলের সমস্যা বলেই এখন মনে করেন না। ওয়েঙ্গার যেটা বলতে বাকি রেখেছেন, লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ সেটাই সরাসরি বলে দিয়েছেন। খেলোয়াড়দের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করাটা বাড়াবাড়ি। রুনির ক্ষমা চাওয়ার ব্যাপারটিও তাঁর চোখে হাস্যকর।