প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯২-৯৩ সালে শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। এরপর অ্যালান শিয়ারার এমন একটা রেকর্ড করেছেন যেটা এখনো টিকে আছে, থাকবে আরও বহুদিন। ২৬০ গোল নিয়ে সাবেক নিউক্যাসল স্ট্রাইকারই প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। শীর্ষ ১০ গোলদাতার তালিকায় যে তিনজন এখনো লিগে খেলছেন, তাঁদের মধ্যে দুজন আবার ক্লাব-সতীর্থ। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি ১৭৪টি গোল নিয়ে
আছেন চারে, আর তাঁর ডাচ সতীর্থ রবিন ফন পার্সি (১৩৪টি) আছেন দশে। ম্যানচেস্টার সিটিতে ধারে খেলা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোল ১৭০টি। দুই ও তিনে আছেন অ্যান্ডি কোল (১৮৮টি) ও থিয়েরি অঁরি (১৭৫টি)। এই
মৌসুমে রুনির সামনে তাই এখন দুইয়ে উঠে আসার সুযোগ।