রুনির স্ত্রীর রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলোয়াড়দের খারাপ সময় যেতেই পারে। কিন্তু সেটি নিয়ে সমালোচনা তাঁদের পরিবারের ওপর কেমন প্রভাব ফেলে, সেটিই প্রকাশ পেল ওয়েইন রুনির স্ত্রী কলিন রুনির টুইটে। রেডিওতে তাঁর স্বামীকে নিয়ে ভক্তদের সমালোচনায় বিরক্ত হয়ে টুইটারে রাগ ঝাড়লেন তিনি। পরশুই জানা যায়, ইংল্যান্ড অধিনায়ক হলেও, গতকাল হয়ে যাওয়া স্লোভেনিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বেঞ্চে থাকতে হবে ফর্মহীন রুনিকে। এরপরই রেডিওতে সরাসরি অনুষ্ঠানে রুনির কড়া সমালোচনা করছিলেন সমর্থকেরা। অনুষ্ঠানটা তখন শুনছিলেন রুনির স্ত্রী ও সন্তান কাই। ছয় বছরের কাইয়ের সামনে তার বাবার এমন সমালোচনা মেনে নিতে না পেরে কলিন টুইটারে লেখেন, ‘সবাই যেভাবে মতামত দিচ্ছেন, ভালোই লাগছে। তবে অনেকে ভুলে যায়, অন্যদেরও অনুভূতি আছে।’ ডেইলি মেইল।