রুনির 'উদ্যাপনের' হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিনটা কীভাবে উদ্‌যাপন করবেন ওয়েইন রুনি? আজই ৩০ পূর্ণ হবে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের, স্ত্রী-সন্তানদের নিয়ে হয়তো কেক-টেকও কাটতে পারেন। কিন্তু রুনি মনে মনে নিশ্চয় আগামীকালের দিনটাই উদ্‌যাপনের জন্য বেছে রেখেছেন। ম্যানচেস্টার ডার্বিতে গোল করতে পারার চেয়ে বড় উদ্‌যাপন আর কী হতে পারে? এএফপি।

ম্যানচেস্টার সিটি সমীহ করার শক্তি হয়ে ওঠার পর থেকেই দুই নগরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা অন্য মাত্রা পেয়ে যাচ্ছে। রুনির নিজের জন্যও তো ডার্বির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে। ২০১১ সালে ওভারহেড কিকে করা গোলটা অনেক দিনই মনে রাখবেন, ডার্বিতে দুই দলের হয়ে সবচেয়ে বেশি (১১) গোলের রেকর্ডও রুনিরই। ম্যাচটা যখন ওল্ড ট্রাফোর্ডে, সিটির একটু অন্য রকম অনুপ্রেরণা আছে। এখানে গত চার ম্যাচের তিনটিই জিতেছে সিটি। গত মৌসুমে অবশ্য ইউনাইটেড ৪-২ গোলে জিতেছিল, তবে সেবার রুনি গোল পাননি।