রুনির 'ফেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুর চোটে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে ছিলেন। পুনর্বাসন-প্রক্রিয়ার অংশ হিসেবে গত পরশু মাঠে নেমেছেন ওয়েইন রুনি। তবে মূল দলের হয়ে নয়, ইংলিশ স্ট্রাইকার মাঠে নেমেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে। অনূর্ধ্ব-২১ প্রিমিয়ার লিগে মিডলসবরোর বিপক্ষে ইউনাইটেডের যুবাদের ১-০ গোলের জয়ের ম্যাচে ৬১ মিনিট মাঠেও ছিলেন। ‘সিনিয়র’দের লিগে ইউনাইটেডের ম্যাচ বাকি আছে আর ৭টি, জুনে অনুষ্ঠেয় ইউরোর জন্য প্রস্তুত হতে পারবেন রুনি? রয়টার্স।