রূপকথা হচ্ছে না রোস্তভের?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেস্টার ইংলিশ লিগ জেতার রূপকথা গড়তে পেরেছে কি না, সেটা এতক্ষণে জেনে যাওয়ার কথা। রাশিয়ায় সে রকম একটা রূপকথা লেখার পথেই ছিল এফসি রোস্তভ। কিন্তু শেষ পর্যন্ত সেটা বোধ হয় আর হচ্ছে না। রাশিয়ান লিগে পরশু মরদোভিয়া সারান্সকের কাছে ২-১ গোলে হেরে গেছে রোস্তভ। রাশিয়ান লিগে আর চার ম্যাচ বাকি, রোস্তভ শীর্ষ থেকে নেমে গেছে দুইয়ে। তাদের পয়েন্ট এখন ৫১, সবার ওপরে থাকা স্পার্তাক মস্কোর চেয়ে পিছিয়ে আছে ২ পয়েন্টে। ৪৯ পয়েন্ট নিয়ে ক্রাসনোডার ও জেনিত সেন্ট পিটার্সবার্গও ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে।
মরদোভিয়ার কাছে হারটা আসলে পচা শামুকে পা কাটাই বলতে হবে। পয়েন্ট তালিকায় তারা সবার নিচে, বেতন-ভাতা নিয়ে বিরোধের জন্য এই ম্যাচে প্রথম একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়ই বদল করতে হয়েছিল। কিন্তু ভাঙাচোরা দল নিয়েই রোস্তভকে হারিয়ে দিয়েছে মরদোভিয়া। এএফপি।