রূপকথা হলো না ইনদিপেন্দিয়েন্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টের আগের সব হিসাব পাল্টে দিয়ে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে উঠে এসেছিল দলটি। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর রূপকথা লেখার স্বপ্নটা আরও উজ্জ্বলও হয়েছিল ইনদিপেন্দিয়েন্তি দেল ভায়ের। কিন্তু হলো না। মেদেলিনে ফাইনালের দ্বিতীয় লেগে গতকাল অ্যাটলেটিকো ন্যাসিওনালের কাছে হেরে গেল ১-০ গোলে। সিক্ত চোখে তাই কলম্বিয়ান দলটির শিরোপার উচ্ছ্বাসই দেখতে হলো ইনদিপেন্দিয়েন্তিকে। বোকা জুনিয়র্স-রিভারপ্লেটের মতো দলকে হারিয়েই ফাইনালে উঠেছিল ইকুয়েডরের দলটি।
১৯৮৯ সালের পর দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকান অঞ্চলের ক্লাব চ্যাম্পিয়ন হলো ন্যাসিওনাল। রয়টার্স।