রেকর্ড গড়ে চীনে মার্টিনেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে নতুন ঠিকানা হিসেবে জ্যাকসন মার্টিনেজ বেছে নিলেন গুয়াংজু এভারগ্রান্ডেকে। চীনের ফুটবল ইতিহাসের রেকর্ড ৪ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে কলম্বিয়ান স্ট্রাইকার যোগ দিয়েছেন এশিয়ার চ্যাম্পিয়ন দলটিতে। এফসি পোর্তো থেকে গত বছর মার্টিনেজকে দলে নিয়েছিল অ্যাটলেটিকো। পোর্তোয় ১৩৩ ম্যাচে ৯২ গোল করে নজর কাড়লেও মাদ্রিদের দলটিতে সুবিধা করতে পারছিলেন না মার্টিনেজ—লা লিগায় ১৫ ম্যাচে করেছেন মাত্র ২ গোল। এএফপি।