রেকর্ড যাঁদের ম্যাচ খেলেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু অস্ট্রিয়ার বিপক্ষে ভুলে যাওয়ার মতো একটা ম্যাচই গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। পেনাল্টি মিস করেছেন, বারবার চেষ্টা করেও গোল করতে পারেননি। অথচ তাঁর জন্য দারুণ এক উপলক্ষ ছিল এ ম্যাচটি। এ নিয়ে ১২৮ বার পর্তুগালের জার্সি চাপিয়ে মাঠে নামলেন তিনি। লুইস ফিগোকে (১২৭) ছাড়িয়ে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড তাঁর। নিঃসন্দেহে অনেক বড় এক অর্জন। তবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়দের চেয়ে অনেক পিছিয়ে পর্তুগিজ অধিনায়ক। এদিক দিয়ে এশিয়া ও আফ্রিকার দেশগুলোরই জয়জয়কার। শীর্ষ দশে আছেন মাত্র একজন ইউরোপিয়ান খেলোয়াড়। তবে ১৬৭টি ম্যাচ খেলা স্পেনের ইকার ক্যাসিয়াসের বেশ ভালো সুযোগই আছে শীর্ষ পাঁচে উঠে আসার।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ
১৮৪
আহমেদ হাসান
মিসর
(ক্যারিয়ার ব্যাপ্তি)
১৬ বছর ১৪৫ দিন
১৭৮
মোহামেদ আল-দেইয়া
সৌদি আরব
(ক্যারিয়ার ব্যাপ্তি)
১৩ বছর ৩২ দিন
১৭৭
ক্লদিও সুয়ারেজ
মেক্সিকো
(ক্যারিয়ার ব্যাপ্তি)
১৩ বছর ৩১০ দিন
১৬৯
হোসাম হাসান
মিসর
(ক্যারিয়ার ব্যাপ্তি)
২০ বছর ১৫০ দিন
১৬৮
ইভান হুর্তাদো
ইকুয়েডর
(ক্যারিয়ার ব্যাপ্তি)
২২ বছর ১৪৩ বছর